খুলনার রূপসা (Rupsa) উপজেলার ভবানীপুর গ্রামে মাত্র ৪০০ টাকার পাওনাকে কেন্দ্র করে দীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা-দোকানিকে খু’\ন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষকদল নেতা আবুল খায়ের লস্কর চা-দোকানি দীন মোহাম্মদ ঢালীর কাছ থেকে ৪০০ টাকার মাংস বাকিতে নিয়েছিলেন। পরে কয়েকবার টাকা চাইলেও তিনি তা পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকেলে পাওনা টাকা চাইতে গেলে আবুল খায়ের লস্কর ও দীন মোহাম্মদ ঢালীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। এতে তিনি গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (Khulna Medical College Hospital)-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’\ত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপসা থানা (Rupsa Police Station)-এর অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর বলেন, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দীন মোহাম্মদ ঢালী গুরুতর জখম হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃ’\ত্যু হয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


