হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে মিত্র দেশগুলোর প্রতি রণতরি পাঠানোর আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র (United States)। কিন্তু সেই আহ্বানে প্রত্যাশিত সাড়া মেলেনি। বরং উল্টো সুরে গতকাল ইউরোপীয় ইউনিয়ন (European Union) যুক্তরাষ্ট্র ও ইসরাইল (Israel)-কে ইরান (Iran)-এ হা’\মলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এই অবস্থায় প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার ভাষায়, আমেরিকার কারও সাহায্যের প্রয়োজন নেই—নিজেদের সক্ষমতাই যথেষ্ট।
মিত্র দেশগুলোর এমন অবস্থানে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে ওয়াশিংটনে। হর’\মুজ প্রণালি ঘিরে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই জলপথটির কার্যত নিয়ন্ত্রণে রয়েছে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটেছে, বিশেষ করে তেল পরিবহন প্রায় অচলাবস্থায় পড়েছে। এতে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং জ্বালানির দাম ঊর্ধ্বমুখী।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সা’\মরিক অভিযান শুরু করলে ট্রাম্প মিত্র দেশগুলোকে পাশে চেয়ে রণতরি পাঠানোর আহ্বান জানান। তবে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ বেশ কয়েকটি দেশ সেই আহ্বানে সাড়া দেয়নি।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস (Friedrich Merz) এ বিষয়ে স্পষ্ট করে বলেন, মার্কিন অভিযানের বিষয়ে ইউরোপকে আগে থেকে কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়া এমন পদক্ষেপে অংশ নেওয়া সম্ভব নয়—এমন অবস্থানই জানিয়েছে বার্লিন।
মিত্রদের এই অনাগ্রহের পর ট্রাম্প আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমাদের কারও দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাবাহিনীও সবচেয়ে শক্তিশালী।’
এছাড়া তিনি ইঙ্গিত দেন, মিত্রদের প্রতি এই আহ্বান ছিল অনেকটা পরীক্ষামূলক—কে কতটা পাশে দাঁড়াবে, তা যাচাই করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।


