নানা মা’\মলায় জড়িত হয়ে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান (Shakib Al Hasan)-এর জাতীয় দলে ফেরা নিয়ে অবশেষে স্পষ্ট অবস্থান জানাল সরকার। মা’\মলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরতে পারলে তার দলে ফেরার বিষয়ে সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque)।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি একান্তই রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। তার ভাষায়, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মা’\মলাগুলো রয়েছে, সেগুলো ব্যক্তিগতভাবে মোকাবিলা করে যদি নির্দোষ হয়ে ফিরে আসে, আমরা নমনীয় থাকবো।’
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগ থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন সূত্রে তার বিরুদ্ধে একাধিক মা’\মলা রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে তার নামে গ্রে’\প্তারি পরোয়ানাও জারি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তবে সাম্প্রতিক সময়ে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এবং ক্রীড়া মন্ত্রণালয় একযোগে বিষয়টি নিয়ে কাজ করছে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।
কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, আইনি জটিলতা কাটানো ছাড়া সাকিবের সামনে দলে ফেরার পথ সহজ নয়। ব্যক্তিগতভাবে সব মা’\মলার মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হওয়ার পরই তার জাতীয় দলে ফেরার বিষয়ে ইতিবাচক অবস্থান নেবে সরকার।
