মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরও কঠোর অবস্থান নিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ (Israel Katz) বুধবার জানিয়েছেন, এখন থেকে ইরানের যেকোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরাসরি লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে—এ জন্য আর আলাদা কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।
এক বিবৃতিতে কাৎজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং তিনি যৌথভাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) এমন নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষায়, যেসব ইরানি উচ্চপদস্থ কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা তথ্য প্রস্তুত এবং অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যাবে।
তিনি আরও বলেন, “আমরা তাদের সবাইকে নস্যাৎ করা এবং খুঁজে বের করে হ’\ত্যা করা অব্যাহত রাখব।”
ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল দিবাগত রাতে পরিচালিত এক বিমান হামলায় ইরানের গোয়েন্দাবিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নি’\হত হয়েছেন। তবে এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইরান।
শুধু ইরান নয়, লেবানন ফ্রন্টেও নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন কাৎজ। তিনি বলেন, সামনে আরও ‘চমক’ অপেক্ষা করছে এবং এই যুদ্ধ ইরান ও হিজবুল্লাহ—উভয় দিকেই অব্যাহত থাকবে।
এর আগে গত সোমবার রাতে তেহরানে চালানো এক বিমান হামলায় আলী লারিজানি (Ali Larijani) তাঁর পুত্রসহ নি’\হত হয়েছেন বলে দাবি করে ইসরাইল। একই দিনে পৃথক হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানি (Gholamreza Soleimani) গু’\লি’\বি’\দ্ধ হয়ে মা’\রা গেছেন বলেও জানানো হয়। পরে ইরান এই দুই শীর্ষ ব্যক্তির মৃ’\ত্যুর খবর নিশ্চিত করে।
বুধবার ইরানের রাজধানী তেহরান (Tehran)-এ লারিজানি, সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নি’\হত দেশটির নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, জানাজায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এরও আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei)সহ রাজনৈতিক ও সামরিক শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নি’\হত হন বলে জানা যায়।
ইরানের নেতাদের ওপর ইসরাইলের এই ‘রাজনৈতিক হ’\ত্যা’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান (Hakan Fidan) এই ঘটনাগুলোকে “যুদ্ধের স্বাভাবিক আইনের বাইরে বেআইনি কর্মকাণ্ড” বলে উল্লেখ করেছেন।
সূত্র: এএফপি ও আল-জাজিরা


