ইরানি হা’\মলার জেরে কাতারে কূটনৈতিক সংকট, বহিষ্কৃত তেহরানের প্রতিনিধি

ইরানি ক্ষেপণাস্ত্র হা’\মলার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার (Qatar)। দোহাস্থ তেহরান দূতাবাসের সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা অ্যাটাশেসহ কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আল জাজিরা (Al Jazeera)-এর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৮ মার্চ) কাতারের গ্যাস স্থাপনায় হা’\মলা চালায় ইরান (Iran)। এই ঘটনার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এই ঘটনার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। একই সময় সৌদি আরব (Saudi Arabia) থেকেও ইরানের উদ্দেশে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি অবকাঠামোতেও হা’\মলার ঘটনা ঘটার পর রাজধানী রিয়াদে জরুরি বৈঠকে বসেন শীর্ষ নেতারা, যা বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে।

বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, এই সংকট সমাধানে আরব ও ইসলামি দেশগুলো সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সা’\মরিক পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, এই অঞ্চলের ধৈর্যেরও একটি সীমা রয়েছে। ইরানকে অবশ্যই আরব বিশ্বের নেতাদের বার্তা গুরুত্ব দিয়ে শুনতে হবে।

সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।