ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা (Fatima Tasnim Juma)। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পোস্টে ঈদের আগের কিছু ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেন তিনি।
পোস্টে জুমা লিখেছেন, ‘বাড়ি আসার আগে আম্মু একদিন জিজ্ঞেস করলো, কত তারিখ আসবি? আমি বললাম, আমাকে ২৫ রমজানের পর যাইতে বলসে ওসমান ভাই। আম্মু জিজ্ঞেস করলো, কে? আমি আবার বললাম ওসমান ভাই। তারপর বুঝতে পেরে বললাম, না, জাবের ভাই।’
স্মৃতির গভীরে ফিরে গিয়ে তিনি আরও লেখেন, বাড়িতে আসার পর হঠাৎ একটি ফোনকল পেয়ে পুরোনো অভ্যাসের কথা মনে পড়ে যায়। ‘জাবের ভাই কল দিলো, আমি ভাইরে বলতেসিলাম—খবরও নেন না একটা। হুট করে মনে পড়লো, ওসমান ভাই বাড়ি এলেই কল দিতো। বলতো, বেডা বাড়ি যাইয়া খবর টবর নাই, আইবা কবে? ডেইলিই সেইম প্রশ্ন।’
পোস্টের শেষাংশে গভীর আবেগ নিয়ে জুমা লিখেছেন, ‘সবার তো সব কিছু ঠিক হইয়া যায়, সবকিছু ঠিকঠাক চলে। আমরা ঠিক থাকি, যতক্ষণ ভুলে থাকি ভাই আর নাই। যেই মূহুর্তে মনে পড়ে ভাই নাই, মনে হয় পায়ের তলায় মাটি নাই।’
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi) গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় আততায়ীর গু’\লি’\বি’\দ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।
