ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বনেতাদের জোটে যোগ দিতে নেতানিয়াহুর আহ্বান

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা’\ন্যা’\হু ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ঘিরে বিশ্বনেতাদের প্রতি মার্কিন-ইসরাইল জোটে যোগ দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক একটি হামলার স্থান পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পরিদর্শনকালে নেতা’\ন্যা’\হু দাবি করেন, ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশ এই জোটের অংশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত সংকটময় হিসেবে উল্লেখ করে বলেন, এ অবস্থায় শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পর্যায়ে আরও বিস্তৃত অংশগ্রহণ প্রয়োজন।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, তেহরান কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে সীমাবদ্ধ নয়; তাদের দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা ইউরোপের গভীর অঞ্চল পর্যন্ত বিস্তৃত। তার ভাষায়, এই সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগও তোলেন। নেতা’\ন্যা’\হু সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান হুমকি এখন আর শুধু একটি দেশের বা অঞ্চলের বিষয় নয়, বরং তা বৈশ্বিক নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে।

এই প্রেক্ষাপটে তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ‘আগ্রাসন’ প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।

সূত্র: আলজাজিরা (Al Jazeera)