কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নি’\হতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ভয়াবহ দুর্ঘটনাস্থল ঘুরে দেখে তিনি বলেন, “যারা নি’\হত হয়েছেন, তাদের পরিবারকে রেল থেকে এক লাখ টাকা করে দেওয়া হবে।” পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও নি’\হতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আ’\হতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। আ’\হতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেও আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক এই ঘটনার খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনে আ’\হতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রশিদ। তিনি বলেন, “যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে দেশের অরক্ষিত রেলগেটগুলোকে ধীরে ধীরে ওভারপাস বা আন্ডারপাসে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইতোমধ্যে রেল কর্তৃপক্ষ দুজনের গাফিলতির প্রমাণ পেয়ে তাদের বরখাস্ত করেছে বলেও জানান।
এর আগে, বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহাম্মদ আমিন উর রশীদ (Mohammad Aminur Rashid)। পরিদর্শন শেষে তিনি বলেন, “সম্ভবত গেটটি খোলা ছিল, যার কারণে বাসচালক ট্রেনলাইনে উঠে যায় এবং এই দুর্ঘটনা ঘটে।”
এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নি’\হতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে স্বজনরা অন্তত মরদেহ নিয়ে যেতে পারেন।

