ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, নিজ শর্তে যুদ্ধে সমাপ্তি দাবি

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছেছে, কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, ইরান চাইছে যুদ্ধ তখনই শেষ হোক, যখন তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।

ইরানের পক্ষ থেকে পাঁচটি মূল শর্ত নির্ধারণ করা হয়েছে:

  1. শত্রুপক্ষের ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ সম্পূর্ণ বন্ধ করা।
  2. ইরানের ওপর পুনরায় যুদ্ধ চাপানো থেকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা।
  3. যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করা এবং সুস্পষ্ট অর্থ প্রদান।
  4. অঞ্চলজুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি।
  5. হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রয়োগে ইরানের সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠা।

এর আগে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছিল। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো বিষয়টি আল-জাজিরাকে নিশ্চিত করেছে। ইরান বারবার স্পষ্ট করেছে, তারা কেবল যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তিই চায়।