দৌলতদিয়া ফেরিঘাটে বাস দু’\র্ঘটনায় শো’\কাচ্ছন্ন দেশ, কণ্ঠ মেলালেন ক্রিকেটাররাও

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দু’\র্ঘটনায় প্রাণহানির ঘটনায় শো’\কাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। মর্মান্তিক এই দু’\র্ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শো’\ক ও সমবেদনা জানিয়েছেন।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed) তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিলেন, কেউই ভাবেননি এটাই শেষ যাত্রা… পদ্মার এই দু’\র্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শো’\কসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal) লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’

এদিকে জাতীয় দলের আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় (Towhid Hridoy) এই দু’\র্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে লেখেন, “কী মর্মান্তিক দু’\র্ঘটনা! আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘…পানিতে ডুবে মৃ’\ত ব্যক্তি শহীদ’। আল্লাহপাক এই শহীদদের পরিবারকে শো’\ক সহ‍্য করার ক্ষমতা দিক।”

শুধু তারাই নন, সাকিব আল হাসান (Shakib Al Hasan), মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) সহ আরও অনেক ক্রিকেটার এ ঘটনায় শো’\ক প্রকাশ করেছেন।

নিজের প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম লেখেন, ‘বাস দু’\র্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুকভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন, এটাই প্রার্থনা।’