গণ-অভ্যুত্থানের সময় রাজপথে আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হ’\ত্যা’\যজ্ঞ চালিয়েছে, সেই পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন (Akhtar Hossain)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ হ’\ত্যা’\র বিচারের দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দাবি করছে—সব হ’\ত্যা’\কাণ্ডের বিচার করা হবে কিনা। আমি অন্য এক অনুষ্ঠানে বলেছিলাম, তাহলে কি মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, রাজাকার হ’\ত্যা’\র বিরুদ্ধে?”
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে ম্যাসাকার ও গণহ’\ত্যা’\ চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ প্রাণ হারিয়েছে, কেউ আহত হয়েছে—এবং সেটিই ছিল যুদ্ধের ময়দানে ফয়সালা।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা গ্রহণের বিষয়ে সর্বসম্মতি রয়েছে। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার অঙ্গীকার আমরা জুলাই জাতীয় সনদে করেছি।”
তিনি উল্লেখ করেন, এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা এখন কার্যকর রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
