ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer) ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন। তিনি বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এতে জড়িয়ে পড়ব না।” খবর জানিয়েছে আল-জাজিরা।
স্টারমার আরও জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং ওই অঞ্চলে মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য “প্রতিরক্ষামূলক পদক্ষেপ” নিচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য প্রচেষ্টা অব্যাহত রাখবে, তবে কোনো যুদ্ধের অংশ হবে না।
যাইহোক, যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া, ইরানের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।


