ইরানে হামলায় ধ্বংসস্তূপে পরিণত আবাসন, ক্ষতিগ্রস্ত শত শত হাসপাতাল ও স্কুল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। দেশটির রেডক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল (Israel) ও যুক্তরাষ্ট্র (United States) ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশ দাবি করছে, তাদের হামলার লক্ষ্য কেবল সামরিক স্থাপনা। তবে বাস্তবে বেসামরিক স্থাপনাগুলিও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, চলমান এই হামলায় নি’\হত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ জনে। এছাড়া আ’\হত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ।

ক্রমবর্ধমান এই ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বেসামরিক অবকাঠামোর ওপর এই ধরনের হামলা দীর্ঘমেয়াদে মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে।