মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিবের তীব্র নিন্দা ইসরাইলি ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড বিলের বিরুদ্ধে

মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব (Rashida Tlaib) ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার একটি নতুন ইসরাইলি বিলের তীব্র নিন্দা জানিয়েছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তিনি এই বিলকে ‘ফিলিস্তিনিদের ওপর গণহু’\ত্যার পরবর্তী পদক্ষেপ’ এবং বর্ণবাদী কাজ হিসেবে অভিহিত করেছেন।

তালিব এক্সে (X) বলেন, ‘সম্পূর্ণ জাতিগত ভিত্তিতে ফাঁসিতে ঝুলিয়ে এই গণমৃ’\তিউদণ্ড কার্যকর করা বর্ণবাদেরই নামান্তর’। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা ‘ইতোমধ্যেই ইসরাইলি কারাগারে পদ্ধতিগতভাবে নির্যাতনের শিকার হচ্ছে’।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনি বন্দিদের—বিশেষ করে গাজার বন্দিদের—উপর অপরাধের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে রয়েছে অনাহার, নির্যাতন, যৌন সহিংসতা এবং পদ্ধতিগতভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা।

নতুন এই বিল অনুযায়ী, প্রসিকিউশনের অনুরোধ ছাড়াই এবং সর্বসম্মতিক্রমে না হয়ে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হবে। এছাড়া, ইসরাইল-দখল করা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিচারকারী সামরিক আদালতগুলোকেও এই সাজা দেওয়ার ক্ষমতা দেওয়া হবে, যেখানে প্রতিরক্ষামন্ত্রী বিচারিক প্যানেলের কাছে মতামত পেশ করার অধিকার পাবেন।

আইন অনুযায়ী, দখলদারিত্বের অধীনে থাকা ফিলিস্তিনিরা এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ক্ষমা চাওয়া বা আপিল করতে পারবে না। অন্যদিকে, ইসরাইলের অভ্যন্তরে বিচারপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা যেতে পারে।

ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির (Itamar Ben-Gvir) এই আইনকে স্বাগত জানিয়ে একে একটি ‘ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর