ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল বেকার (Michael Baker) বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ হুমকি “নৈতিকভাবে নিন্দনীয় এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য।”
বেকার বলেন, ট্রাম্পের নির্বিচার ধ্বংসের হুমকি ব্যাপক মাত্রার যুদ্ধাপরাধের ইঙ্গিত দেয়। বিশেষ করে ইরানের বেসামরিক জনগণের ওপর এ ধরনের হামলা মানবতাবিরোধী অপরাধ হিসেবেও গণ্য হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে,”—যা গণহত্যার উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা আরও কঠিন হতে পারে। কারণ তিনি আরও উল্লেখ করেছেন, তিনি “এটা ঘটতে দিতে চান না।” তবে বেকারের মতে, এ ধরনের বিকৃত ভাষা গণহত্যামূলক কি-না, তা এখানে মূল বিষয় নয়।
বেকার আরও মন্তব্য করেন, ট্রাম্পের এই বিবৃতিটি স্পষ্টতই আরও আগ্রাসনের একটি বেআইনি হুমকি এবং এতে ইরানের বেসামরিক জনগণের বিরুদ্ধে নির্বিচার ও অপরাধমূলক হামলার পরিকল্পনা অন্তর্ভুক্ত। তিনি মনে করেন, রিপাবলিকান পার্টির সদস্যদের পক্ষ থেকে এ ধরনের লজ্জাজনক মন্তব্যের নিঃশর্ত নিন্দা করা উচিত।
সূত্র: আল জাজিরা


