নিজের গু’\মের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে গু’\ম কমিশনকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে গু’\ম কমিশনসহ সংশ্লিষ্ট আইনগুলো পরিমার্জন করে ভুক্তভোগীদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি নিজে গু’\মের শিকার হয়েছি। আমরা চাই, এই গু’\ম কমিশন এমনভাবে গঠন করা হোক যাতে এর কার্যকারিতা ঠিক থাকে।” তিনি জানান, আলাপ-আলোচনার মাধ্যমে গু’\ম কমিশন, মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট আইনগুলোকে আরও সমন্বিত ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে, যাতে গু’\মের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সংসদে আইনমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন—প্রয়োজনে পরবর্তী অধিবেশনে সংশোধিত আকারে বিলটি আবারও উপস্থাপন করা যেতে পারে। “আমরা আলোচনা করব, সবার বক্তব্য শুনব। সবাই মিলে আলোচনা করে একটি নতুন বিল আনা যেতে পারে—এটি একটি ভালো প্রস্তাব,” বলেন তিনি।
তবে তার অভিযোগ, বিরোধী দল বিষয়গুলো গভীরভাবে বিবেচনা না করে বিভিন্ন অপ্রাসঙ্গিক ইস্যু তুলে ধরে একাধিকবার ওয়াকআউট করেছে, যা তিনি যৌক্তিক মনে করেন না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কিছু অধ্যাদেশ নিয়ে বিভিন্ন পক্ষের মতামত রয়েছে। এর মধ্যে গু’\ম কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ আইন উল্লেখযোগ্য। তিনি জানান, এসব বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় সংশোধন এনে পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হবে।
তিনি সতর্ক করে বলেন, একাধিক তদন্ত সংস্থা গঠন করা হলে তদন্তে দ্বৈততা সৃষ্টি হতে পারে। এতে ভিন্ন ভিন্ন রিপোর্ট তৈরি হবে, আসামিরা সুযোগ নিতে পারে এবং বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। “আমরা এসব বিষয় মাথায় রেখেই কাজ করছি,” বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু অধ্যাদেশ তাড়াহুড়ো করে করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যেহেতু একটি নিয়মিত রাজনৈতিক সরকার রয়েছে, তাই পর্যাপ্ত সময় নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে আইনগুলোকে আরও পরিমার্জিত করা সম্ভব।
সবশেষে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সবার অংশগ্রহণে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সেটাই দেশের জন্য ভালো হবে।” তবে বিরোধী দল বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন তিনি।
