তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৬০ জন গ্রেপ্তার

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police)–এর তেজগাঁও বিভাগ। সোমবার (২০ এপ্রিল) তেজগাঁও বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে— মোট ২৭ জন। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, আদাবর ও তেজগাঁও থানা থেকে ৫ জন করে এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. শিপন মিয়া, আলমগীর হোসেন, সবুজ খান, আবির হোসেন, মো. মানিক, মো. আল আমিন, মো. রাকিবুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. আকাশ, মো. তৌসিফ আহম্মেদ, তানজিল হাসান, এরফানুর রহমান, মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার, মো. ইমরান, মো. ইয়ামিন রাব্বি, মো. রাসেল, মো. বাদশা ফয়সাল, মো. রানা, মো. শাকিল, মো. ইমন হোসেন, মো. সাকিল পণ্ডিত, মো. আরজু মিয়া, চাঁন মিয়া, সিয়াম হাওলাদার, মো. আল-শাহরিয়ার অন্ত, শান্ত চৌধুরী ও মো. শুভসহ আরও অনেকে।

তালিকায় আরও রয়েছেন আশরাফুল ইসলাম, মো. ইমরান হোসেন, মো. সানিম, মো. খন্দকার শুভ, মো. শিপন, মো. জিসান, মো. জাকির হোসেন, মো. নাছির ওরফে ইয়াছিন, মো. আনোয়ার হোসেন বুলবুল, মো. নয়ন, মো. আনিছ, মো. সুমন, মো. সানিম শেখ, মো. শ্রাবণ, মো. ফয়সাল ওরফে আক্তার, মো. হিমেল হোসেন, মো. অন্তর মিয়া, মো. জীবন, মো. হাসান, মো. আল আমিন, মো. তানভীর, মো. মামুন, মো. শুভ, মোসা. জুলেখা খাতুন, এসএম মিকাইল, মো. শাহীন, মো. নুর আলম, মো. মুন্না, মো. হানিফ, আতিক হাসান এবং মো. ইমরান হোসেনসহ আরও কয়েকজন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।