গাইবান্ধায় ডিজেল ভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃ’\ত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় আড়াই বছরের এক শিশুর মৃ’\ত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নি’\হত শিশুর নাম আরাফ। সে ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির বারান্দায় খেলছিল ছোট্ট আরাফ। পরিবারের অগোচরে সে পাশেই রাখা ডিজেলভর্তি একটি কাটা প্লাস্টিকের ড্রামের ভেতরে পড়ে যায়। ড্রামটিতে একটি ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল।

ড্রামের ভেতরে পড়ে গিয়ে শিশুটি ডিজেল পান করে ফেলে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (Rangpur Medical College Hospital)-এ ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোরে তার মৃ’\ত্যু হয়।

জানা গেছে, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকটির ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য তেল একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। অসতর্কতার মধ্যেই সেই ড্রামের কাছাকাছি খেলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় শিশু আরাফ।

শিশুটির মৃ’\ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল।