ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে ঘটে যাওয়া গু’\লির ঘটনাকে ঘিরে নানা জল্পনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট করে জানিয়েছেন—সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে এবং এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেল (Washington Hilton Hotel)-এ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলার চেষ্টা চালায়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়।
ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি সে সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল, যা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ঘটনার সময় সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প (Melania Trump)-কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গু’\লিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় প্রাণে বেঁচে গেছেন। ট্রাম্প বলেন, “আজ রাতে যা ঘটেছে আমরা তা খতিয়ে দেখেছি। আমি বলব, এই ভবন খুব একটা নিরাপদ নয়।”
তিনি আরও উল্লেখ করেন, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। পাশাপাশি পরিস্থিতি কাভার করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত মানসিকভাবে নাড়া দেওয়া ছিল। শুরুতে অনুষ্ঠানস্থলে থাকতে চাইলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে দ্রুত সরে যেতে বলা হয়।


