যুক্তরাষ্ট্রের কনসার্টে হাত ধরা মুহূর্ত, আবার আলোচনায় আসিম আজহার–হানিয়া আমির

পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার (Asim Azhar) এবং জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir)-এর একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রে আসিম আজহারের একটি কনসার্টে তাদের একটি সংক্ষিপ্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় তা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই কনসার্টে দর্শকসারিতে উপস্থিত ছিলেন হানিয়া আমির। তাকে দেখতে পেয়ে দর্শকদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। তবে কনসার্টে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় মঞ্চের একটি মুহূর্ত।

পারফরম্যান্স চলাকালীন একপর্যায়ে আসিম আজহার মঞ্চ থেকে নেমে এসে হানিয়া আমিরের হাত ধরেন। মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত হলেও উপস্থিত ভক্তদের দৃষ্টি এড়ায়নি। সেই দৃশ্যই এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের বিশ্লেষণ ও আলোচনা। কেউ এটিকে ‘অর্থবহ মুহূর্ত’ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নিছকই বন্ধুত্বপূর্ণ আচরণ। তবে তাদের এই ‘উষ্ণ মিথস্ক্রিয়া’ ঘিরে জল্পনা আরও বেড়েছে।

অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন—এটি কি পুরোনো বন্ধুত্বের প্রকাশ, নাকি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত? ফলে নেট দুনিয়ায় এই জুটিকে ঘিরে আবারও তৈরি হয়েছে কৌতূহল।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই আসিম আজহার ও হানিয়া আমিরকে ঘিরে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৫ সালের জুনে আসিমের সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর এই গুঞ্জন আবারও জোরালো হয়।

এরই মধ্যে কনসার্টে হানিয়ার উপস্থিতি এবং তাদের এই মুহূর্ত সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। কেউ কেউ আবার প্রকাশ্যে এই জুটিকে বিয়ের পরামর্শও দিচ্ছেন, যা পুরো ঘটনাকে আরও ভাইরাল করে তুলেছে।