ওয়াশিংটন হিলটনে নৈশভোজে গু’লি’র ঘটনায় উদ্বেগ, কঠোর নিন্দা জানালেন মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক নৈশভোজে হঠাৎ গু’লি’র শব্দ শোনা যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।

শনিবার (২৫ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন (Washington Hilton) হোটেলে আয়োজিত বহুল আলোচিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন হঠাৎ করে গু’লি’র শব্দ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস (Secret Service) তৎপর হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং উপস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়।

একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে জানা গেছে, ফার্স্ট লেডিসহ প্রশাসনের কোনো সদস্যই এ ঘটনায় আহত হননি এবং সবাই নিরাপদে আছেন। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই (FBI) জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, বন্দুকধারীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ওয়াশিংটনে ঘটে যাওয়া ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদ আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। তিনি তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন।

মোদি আরও বলেন, “গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার স্পষ্ট ও কঠোর নিন্দা জানানো উচিত।”

ঘটনাটি কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ভেতরে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে চলছে প্রশ্ন ও তদন্ত।