বাংলাদেশের মুন্সিগঞ্জ (Munshiganj) জেলায় চাচাকে হ’\ত্যা’\র দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা গ্যানেট রোজারিও (Gannett Rosario)-কে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নি’\হত ব্যক্তি ও অভিযুক্ত— দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
বৃহস্পতিবার (০৭ মে) মার্কিন বিচার বিভাগ (U.S. Department of Justice)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা গ্যানেট রোজারিও বিদেশে, অর্থাৎ বাংলাদেশে, এক মার্কিন নাগরিককে হ’\ত্যা’\র অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন। দোষ স্বীকারের পর আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন।
আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও বাংলাদেশে তার চাচা মাইকেল রোজারিও (Michael Rosario)-কে শটগান দিয়ে গু’\লি করে হ’\ত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল।
২০২১ সালে বাংলাদেশ সফরের সময় দুজনই ওই বাড়িতে অবস্থান করছিলেন। ওই বছরের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে চাচার কক্ষের জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে নিজের বিরুদ্ধে চাচার অপমানজনক মন্তব্য শুনতে পান।
ওই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে গ্যানেট রোজারিও ঘরের ভেতরে যান এবং একটি শটগান নিয়ে আবার বাইরে ফিরে আসেন। এরপর ‘তুই কাল আর সূর্য দেখবি না’— এমন কথা বলে জানালার শাটারের ভেতর দিয়ে গু’\লি ছোড়েন। গু’\লি’\টি মাইকেল রোজারিওর পেট ও তলপেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হ’\ত্যা’\কা’\ণ্ডে’\র পর গ্যানেট রোজারিও ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
মামলাটির তদন্ত করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI)-এর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস।
রায় ঘোষণার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এবং নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জে ক্লেটন।
এ মামলায় ঢাকায় এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে অফিস, বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এবং বাংলাদেশ সরকার (Government of Bangladesh) সহযোগিতা করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সহযোগিতার জন্য বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ।


