শারীরিক প্রতিবন্ধকতাকে সীমাবদ্ধতা নয়, বরং শক্তিতে রূপ দেওয়ার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। তার উদ্ভাবিত বিশেষ স্মার্ট কারে চড়ে তরুণ এই উদ্ভাবকের প্রশংসা ও উৎসাহ দিয়েছেন তারেক রহমান (Tarique Rahman)।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে গাড়িটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উদ্ভাবক ওয়াকিমুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং তার প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম নিজ উদ্যোগে এই বিশেষ স্মার্ট কার তৈরি করেছেন। তার এই উদ্ভাবন ইতোমধ্যেই আশপাশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি (Zahidul Islam Rony), মোস্তফা জুলফিকার হাসান এবং শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
