বিজেপির জয়ে ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে পশ্চিমবঙ্গ, মন্তব্য অগ্নিমিত্রা পালের

বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হয়ে যাওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শপথ নেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এমন দাবি করেন।

শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়।

এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিন্দুত্ববাদী বিজেপি (Bharatiya Janata Party) সেখানে প্রথমবারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও নতুন সরকারের অন্যান্য মন্ত্রীরাও এদিন শপথ নেন। তাদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর বার্তাসংস্থা আইএএনএসকে অগ্নিমিত্রা পাল বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অ’\ত্যা’\চার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধ’\র্ষ’\ণ করা, পো’\ড়া’\নো… আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে? মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি, সত্যিই কি এটি হচ্ছে কিনা।”

তিনি আরও বলেন, শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। তার ভাষায়, পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশে’ পরিণত হচ্ছিল। বিজেপি সেই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছে বলে দাবি করেন তিনি। অগ্নিমিত্রা পালের মন্তব্য, “আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।”

সূত্র: দ্য স্টেটসম্যান