সীমান্তে কাঁটাতারের নতুন ঘোষণা শুভেন্দুর, বাংলাদেশের প্রতিক্রিয়া— “ডর দেখানোর দিন শেষ”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ সীমান্ত ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ লাগোয়া সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। শুধু তাই নয়, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি।

নতুন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই ঢাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (Humayun Kabir)। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর দেখানোর মতো জায়গা নেই।”

তিনি জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। তার ভাষায়, “বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার, সেখানে কথা বলা হবে।”

Advertisement

Advertisement

Ad

Ad

হুমায়ুন কবির আরও বলেন, আগের সরকার আমলের মতো সীমান্ত পরিস্থিতি আর কখনও হবে না বলে তারা আশাবাদী। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কূটনৈতিক পদক্ষেপ নিয়ে স্পষ্ট কিছু জানাননি, তবে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত দেন।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তার সরকারের দাবি, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি।

তবে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সীমান্তে নতুন করে কাঁটাতারের রাজনীতি দুই দেশের সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

Advertisement

Advertisement

Ad

Ad

এদিকে একই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, তিস্তা (Teesta) প্রকল্প ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।

এছাড়া সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।