কু’\মিল্লা নগরীতে একটি বাসায় চু’\রি করতে গিয়ে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আ’\টকে ধরা পড়েছেন মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, তার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ ভবনের বাইরে ঝুলে আছে, আর কোমরের নিচের অংশ ঘরের ভেতরে আ’\টকে রয়েছে।
রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্বপাশের একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার (১১ মে) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে বলে জানা গেছে।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বারান্দার গ্রিলের ফাঁকে আ’\টকে পড়ে প্রাণপণ বের হওয়ার চেষ্টা করছেন জিহাদ। নিচে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা পুরো দৃশ্য দেখছিল। এসময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটা বাচ্চা আছে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী (Mohammad Ali)। নিচতলায় একটি ভাড়াটিয়া পরিবার বসবাস করত। সেই বাসায় চু’\রি করতে ঢোকার সময় গ্রিলের সরু ফাঁকে শরীর আ’\টকে যায় জিহাদের।
প্রত্যক্ষদর্শী আবদুল খালেক (Abdul Khalek) জানান, দুপুরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন যুবকটি গ্রিলের মাঝখানে আ’\টকে চিৎকার করছে। পরে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে টেনে বের করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার পর এলাকায় ভিড় জমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে ‘অদ্ভুত’ ও ‘চলচ্চিত্রের দৃশ্যের মতো’ বলে মন্তব্য করেছেন।
সোমবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা (Kotwali Model Police Station)-এর ওসি তৌহিদুল আনোয়ার জানান, আ’\টক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।


