দক্ষিণ লেবানন (Lebanon)-এ ইসরায়েলি ড্রোন হা’\মলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃ’\ত্যু হয়েছে। সোমবার জেবদিন এলাকার একটি বাড়িতে চালানো এই হা’\মলায় আরও এক সিরীয় নাগরিক নি’\হত হন। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে (L’Orient Today) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নি’\হত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে মৃ’\ত্যুবরণ করা দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিন জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হা’\মলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হা’\মলা চালানো হয়। সেই হা’\মলায় স্থানীয় আরও দুজন বাসিন্দা নি’\হত হন।
চলতি বছরের ২ মার্চ পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল (Israel)। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হা’\মলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নি’\হত এবং আরও ৮ হাজার ৭৩০ জন আ’\হত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে সেই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ (Hezbollah)-র কোনো উল্লেখ ছিল না। যদিও দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে রয়েছে গোষ্ঠীটি।


