শাপলা গ’\ণহ’\ত্যার বিচার হলে জুলাই গ’\ণহ’\ত্যার সাহস পেত না সরকার: নাহিদ ইসলাম

শাপলা গ’\ণহ’\ত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে জুলাই গ’\ণহ’\ত্যার মতো ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতিই পরবর্তী সময়ে আরও বড় সহিংসতা ও রক্তপাতের পথ তৈরি করেছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (Institute of Diploma Engineers)-এ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (National Olama Alliance) আয়োজিত ‘শাপলা গ’\ণহ’\ত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে গভীর ক্ষতের নাম শাপলা গ’\ণহ’\ত্যা। তার দাবি, সে সময় এই গ’\ণহ’\ত্যার যথাযথ বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জুলাই গ’\ণহ’\ত্যার মতো ঘটনা ঘটানোর সাহস পেত না ফ্যাসিস্ট সরকার। তিনি মনে করেন, বিচারহীনতার ধারাবাহিকতাই পরবর্তীতে আরও বড় মানবাধিকার লঙ্ঘনের পরিবেশ তৈরি করেছে।

রাজনৈতিক দলগুলোর ভূমিকাও এ সময় প্রশ্নের মুখে তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের দায়িত্ব তখন রাজনৈতিক দলগুলোর ওপরই ছিল। বিশেষ করে বিএনপির ভূমিকা নিয়ে এখন বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সে সময় আরও সাহসী ও দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান নেওয়া হলে এত বড় হ’\ত্যাকাণ্ড এড়ানো সম্ভব হতে পারতো।

গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সে সময় দেশের দৈনিক পত্রিকাগুলো কী ধরনের রিপোর্ট প্রকাশ করেছিল, তা মানুষ ভুলে যায়নি। সেইসব ডকুমেন্ট এখনো সংরক্ষিত আছে। তার অভিযোগ, যারা ভিকটিম ছিলেন, তাদেরই অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে দেখানোর প্রবণতারও কড়া সমালোচনা করেন তিনি। নাহিদ বলেন, ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখানো গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা সরকারের সময় যে ধরনের রাজনীতি করা হয়েছে, বর্তমান সরকার যেন সেই একই পথে না হাঁটে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সব মুক্তির সংগ্রামে মাদ্রাসার ছাত্র, আলেম ও ওলামাদের অবদান রয়েছে। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা বন্ধ হওয়া উচিত।

বিচারবহির্ভূত হ’\ত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচারবহির্ভূত সব হ’\ত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ, গুম এবং রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনার বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।