আগামীকাল দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ, বনানীতে প্রথম জানাজা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (Karina Kayser)-এর মরদেহ আগামীকাল ভারত থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ (Kaiser Hamid)।

তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কায়সার হামিদ আরও বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (Baitul Mukarram National Mosque)-এ দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই (Chennai)-এ চিকিৎসাধীন অবস্থায় মা’\রা যান কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা এবং জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। অভিনয় ও কনটেন্ট নির্মাণে ভিন্নধর্মী উপস্থিতির কারণে অল্প সময়েই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন কারিনা।

তার মৃ’\ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই স্মৃতিচারণ করে তার প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃষ্টিশীল কাজের কথা তুলে ধরছেন।