ভারতের রাজস্থান (Rajasthan) রাজ্যে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগু’\ন লাগার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV) জানিয়েছে, রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত ট্রেনটির বি-১ বগিতে আগু’\ন ধরে যায়। তবে ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় বগিটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগু’\ন লাগার পরপরই দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগু’\ন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগু’\নের তাপ ও স্ফুলিঙ্গে পাশের কয়েকটি গাছেও আগু’\ন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের অন্য বগিতে করে কোটা (Kota) পর্যন্ত নেওয়া হবে। সেখানে নতুন একটি বগি যুক্ত করে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু করার ব্যবস্থা করা হবে।
১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে দুপুর সাড়ে ১২টায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনও দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।
রেল কর্তৃপক্ষ বলছে, আগু’\নের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্রুত যাত্রী সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় বড় ধরনের দু’\র্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


