রাজধানীর পল্লবী (Pallabi) এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধ’\র্ষ’\ণের পর হ’\ত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রামিসা হ’\ত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত।”
তিনি আরও বলেন, “তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”
রামিসার মৃ’\ত্যুকে ঘিরে আবেগঘন ভাষায় জামায়াত আমির বলেন, “তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।”
তিনি এই নৃশংস হ’\ত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে বলেন, “আমরা এই নৃশংস হ’\ত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হ’\ত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।”
পোস্টের শেষাংশে তিনি রামিসার জন্য দোয়া করে বলেন, “আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।”
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধ’\র্ষ’\ণের পর হ’\ত্যার অভিযোগে দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রতিক্রিয়া।
