সিরাজদিখানে শি’\শু রামিসার দাফন সম্পন্ন, নৃশংস হ’\ত্যার বিচারের দাবিতে ক্ষোভ

রাজধানীর পল্লবীতে ধ’\র্ষণের পর নৃশংস হ’\ত্যাকাণ্ডের শিকার অবুঝ শি’\শু রামিসা আক্তার (৭)-এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান (Sirajdikhan) উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় রামিসার আত্মীয়স্বজন, গ্রামবাসী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশ মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপস্থিত অনেকেই এই নির্মম ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নি’\হত রামিসা উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে।

এদিকে এই জঘন্য ও পাশবিক হ’\ত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই। গ্রে’\ফতার হওয়া আসামির দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেওয়া মানুষজন শি’\শু রামিসার জন্য বিচার দাবি করেন এবং নারীর ও শি’\শুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।