রামিসা ধ’\র্ষণ-হ’\ত্যা মামলায় পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ’\র্ষণ ও নি’\র্মম হ’\ত্যার ঘটনায় দায়ের করা মামলায় নি’\হত শিশুর পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিচ্ছেন শিশির মনির (Shishir Monir)। বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবি যখন দেশজুড়ে জোরালো হচ্ছে, তখন পরিবারের পক্ষে পরিচিত এই আইনজীবীর যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন অনেকে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার নি’\হত রামিসা আক্তার (Ramisa Akter)-কে ধ’\র্ষণ ও হ’\ত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। একই সঙ্গে মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা (Abdul Hannan Molla) দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার (Swapna Akter) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরে তাদের গ্রে’\প্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মামলাটি ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলেও আলোচনা অব্যাহত রয়েছে। পরিবারের প্রত্যাশা, আইনি প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি ছাড়াই রামিসা হ’\ত্যার বিচার নিশ্চিত হবে।