দেশে ২৪ ঘণ্টায় হা’\মে ও উপসর্গে আরও ১১ শিশুর মৃ’\ত্যু, উদ্বেগ বাড়ছে

দেশে হা’\ম ও হা’\মের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃ’\ত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হা’\মে মারা গেছে ২ শিশু এবং হা’\মের উপসর্গে মারা গেছে আরও ৯ শিশু। নতুন করে বাড়তে থাকা এ সংক্রমণ পরিস্থিতি জনস্বাস্থ্যে উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর (Directorate General of Health Services)-এর হা’\ম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃ’\ত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হা’\মের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হা’\মের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর (Directorate General of Health Services)-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হা’\ম রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হা’\ম শনাক্ত করা হয়েছে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হা’\মের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হা’\মের উপসর্গে মৃ’\ত্যু হয়েছে ৪১৪ জনের। এছাড়া নিশ্চিত হা’\মে মারা গেছে ৮৫ জন। সব মিলিয়ে মোট মৃ’\ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।