সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স বা হা’\মলার ঘটনা ঘটলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। তিনি বলেন, সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে তারা বাধ্য হয়ে একই ধরনের অবস্থান নিতে পারেন।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাব (National Press Club)-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, ‘সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না—এটা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হা’\মলা করেছে, তাদের আজ রাতের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব (Ariful Islam Adib)। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও দেশে ধ’\র্ষণ ও নিপীড়নের ঘটনা বাড়ছে, যা নারীদের নিরাপত্তাহীনতার ইঙ্গিত বহন করছে।
তিনি আরও বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে নারীদের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
