দেশে ফিরতে হলে অ’\পরাধ স্বীকার করে আইনের মুখোমুখি হোন— শেখ হাসিনাকে রিজভীর চ্যালেঞ্জ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র দেশে ফেরার দাবিকে ‘স্বভাবসুলভ বাগাড়ম্বর’ ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “সৎ সাহস থাকলে অ’\পরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।” তার দাবি, রাজনৈতিক বক্তব্য দিয়ে বাস্তবতা আড়াল করার চেষ্টা করলেও দেশের মানুষ সবকিছু বুঝতে পারছে।

দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সরকারের নানা ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ স্বস্তি ও শান্তির পরিবেশে ঈদ উদযাপন করতে যাচ্ছে।

তিনি বলেন, ঈদকে ঘিরে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সফল হয়েছে।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।