ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও নেইমার জুনিয়র (Neymar Junior) ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। শুধু তাই নয়, নতুন কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti) তাকে তুলে দিয়েছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি, যা দীর্ঘদিন ধরেই দলের সৃজনশীল ও তারকা ফুটবলারদের পরিচয়ের প্রতীক।
আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি ব্যবহার করেছেন রদ্রিগো (Rodrygo)। তবে ইনজুরির কারণে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ফরোয়ার্ডের। সর্বশেষ দুই ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন ভিনিসিউস জুনিয়র (Vinicius Junior), কিন্তু বিশ্বকাপে তিনি খেলবেন ৭ নম্বর জার্সি পরে।
আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুটি জার্সি নম্বরও চূড়ান্ত করেছে ব্রাজিল। ৯ নম্বর জার্সি পেয়েছেন ম্যাথুস কুনহা (Matheus Cunha) এবং ১১ নম্বর জার্সি পরবেন রাফিনহা (Raphinha)।
গোলবারের নিচে ১ নম্বর জার্সি থাকছে আলিসন (Alisson Becker)-এর দখলে। এছাড়া ২ নম্বরে ওয়েসলি, ৩ নম্বরে গ্যাব্রিয়েল মাগালহায়েস, ৪ নম্বরে মারকুইনিওস, ৫ নম্বরে কাসেমিরো এবং ৬ নম্বরে অ্যালেক্স সান্দ্রো খেলবেন।
বাকি স্কোয়াডে রয়েছেন ব্রুনো গিমারায়েস (৮), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল (Brazil National Football Team)। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন হাইতির বিপক্ষে এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
মূল আসরে নামার আগে প্রস্তুতি ম্যাচে ৩১ মে পানামা এবং ৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
একনজরে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ও জার্সি নম্বর:
আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিউস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।


