সম্প্রতি হজ পালন শেষে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman), বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। দেশে ফেরার পর তার দাড়ি রাখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এই দাড়ি রাখার সিদ্ধান্তের কারণেই তিনি অনেকের প্রশংসা পাচ্ছেন।
বুধবার বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী (Ruhul Amin Sadi) তার ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, ‘জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান।
সেনাপ্রধানের দায়িত্বে থাকাকালে তাকে দাড়ি রাখতে দেখিনি। সম্ভবত তিনিই প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
কেউ বলতেই পারেন, দাড়িই কি ইসলাম?
জি ভাই, আমার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
দাড়ির কারণে এই দেশে কত মানুষ গু’\ম হয়েছেন, জ’\ঙ্গি ট্যাগ পেয়েছেন, গ্রেফতার হয়েছেন—সেই তালিকা অনেক দীর্ঘ। এমন একটি দেশের সেনাপ্রধান যদি দাড়ি রাখেন, আমি একে স্যালুট জানাই। আল্লাহ তাকে কবুল করুন।’
