রাসলাফফান গ্যাসক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটিতে বি’\স্ফো’\রণ, আ’\হত ৫৪ ও নি’\খোঁজ ১৮

মধ্যপ্রাচ্যের কাতারে (Qatar) আকস্মিক বি’\স্ফো’\রণের বিকট শব্দ শোনা গেছে। তীব্র শব্দ ও কম্পনে আতঙ্কিত হয়ে অনেকে প্রথমে এটিকে ভূমিকম্প বলে মনে করেন। কারও কারও ধারণা ছিল, দেশটিতে হয়তো নতুন করে কোনো হা’\মলার ঘটনা ঘটেছে। তবে পরে জানা যায়, কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের (Ras Laffan) ভেতরে টেকনিক্যাল ত্রুটি থেকেই এই বি’\স্ফো’\রণ ঘটেছে। ঘটনায় অর্ধশতাধিক মানুষের হ’\তাহ’\ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বি’\স্ফো’\রণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে রাজধানী দোহাসহ (Doha) বিভিন্ন এলাকার ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এ বিষয়ে খবর প্রকাশ করেছে গালফ নিউজ (Gulf News) ও সিনহুয়া (Xinhua)।

তবে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Qatar Ministry of Interior) এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৫৪ জন আ’\হত হয়েছেন। একই ঘটনায় আরও ১৮ জন নি’\খোঁজ রয়েছেন। আ’\হতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি নি’\খোঁজ ব্যক্তিদের সন্ধানে জোরদার অভিযান চালাচ্ছে কাতারের বিশেষ বাহিনী।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে এখনো গ্যাস কিংবা অন্য কোনো বিপজ্জনক পদার্থ লিক হয়ে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। ফলে আশপাশের এলাকায় নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি। তবে ঘটনার কিছুক্ষণ পরই বি’\স্ফো’\রণে বেশ কয়েকজন হ’\তাহ’\ত হওয়ার খবর জানিয়েছিল কাতার পুলিশ।