যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের (Azharul Islam Mannan) ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে (Khairul Islam Sajib) সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের (Jatiyatabadi Jubo Dal) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজীবকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো অ’\পক’\র্মের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর ভাটারা (Vatara) এলাকা থেকে খাইরুল ইসলাম সজীবকে আ’\টক করা হয়। পরে একই বিকেলে তাকে ফতুল্লার (Fatullah) চাঁনমারী এলাকায় অবস্থিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।