জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি (Nilofar Chowdhury Moni)-এর সাম্প্রতিক বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib)।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’
তিনি আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধাশীল থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের সময় স্নাইপার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন, কোথায় এবং কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এসব কাজ করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল—এসব নিয়েও প্রশ্ন রয়েছে। যাদের আন্দোলনের মূল সংগঠক বলা হয়, আসলে কারা মেইন ছিল, সেটাও কেউ নিশ্চিতভাবে জানে না।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনে অংশ নেওয়া মানুষ একে অপরকে চিনত না। কেউ পাশে হাঁটতে গিয়ে দেখেছে আরেকজন হঠাৎ পড়ে গেছে। প্রথমে মনে হয়েছে স্বাভাবিকভাবে পড়ে গেছে, পরে জানা গেছে সে মা’\রা গিয়েছে। গু’\লিটা সামনে থেকে এসেছে, নাকি পেছন থেকে এসেছে—সেটাও কেউ বুঝতে পারেনি। গু’\লির কোনো শব্দও হয়নি। এটি স্নাইপারের গু’\লি ছিল বলে অনেকেই মনে করেন।’
টকশোর সঞ্চালক জানতে চান, ‘তাহলে কি এটি কোনো পরিকল্পিত ডিজাইন বা ষড়যন্ত্র ছিল?’ জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল। তবে সেটি ষড়যন্ত্র ছিল কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারব না।’
জুলাই আন্দোলনের সময় নিঃশব্দে হ’\ত্যাযজ্ঞ কারা চালিয়েছিল—সে প্রশ্নও তোলেন তিনি। তার ভাষ্য, ‘কারা মা’\রলো, সেটা কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গু’\লি হলে তো সামনেই হওয়ার কথা। হতে পারে কোনো বাসা থেকে বা ওপরতলা থেকে টার্গেট করে গু’\লি করা হয়েছে। আমার নিজের কাছেও অনেক প্রশ্নের উত্তর নেই।’


