নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani) জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) নিউইয়র্কে এলে তাকে গ্রে’\ফতা’\রের নির্দেশ দেওয়া সম্ভব কি না, সে বিষয়ে আইনি পর্যালোচনা চলছে। তার এই বক্তব্য প্রকাশের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে।
আল জাজিরা (Al Jazeera)-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যু’\দ্ধা’\পরা’\ধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court – ICC) ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তার ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী নেতানিয়াহুর বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতে হাজির করা প্রয়োজন।
নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রে’\ফতা’\র করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে জোহরান মামদানি বলেন, বিষয়টি আইনগতভাবে এতটা সরল নয়। তিনি উল্লেখ করেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনেই পরিচালিত হলেও, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রে’\ফতা’\রের নির্দেশ দেওয়ার ক্ষমতা একজন সিটি মেয়রের রয়েছে কি না, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
তবে তিনি জোর দিয়ে বলেন, বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে দেখা হচ্ছে না। নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড় ও সক্রিয় আলোচনা চলছে বলেও নিশ্চিত করেন নিউইয়র্কের মেয়র।


