বিএনপির এমন খারাপ দিন এসেছে যে রাশেদ খাঁনকে সহকারী বানিয়েছেন তারেক রহমান: সার’\জিস আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে মো. রাশেদ খাঁনের নিয়োগকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন সারজিস আলম (Sarjis Alam)। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে রাশেদ খাঁনের সাম্প্রতিক নিয়োগের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, বিএনপির অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে রাশেদ খাঁনের মতো একজন মিথ্যা প্রোপাগান্ডাবাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডেরও কঠোর সমালোচনা করেন।

এ সময় নুরুল হক নুর (Nurul Haque Nur), মো. রাশেদ খাঁন এবং জোনায়েদ সাকী (Zonayed Saki)-র কড়া সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, সংস্কারের পক্ষে কথা বলা অনেক নেতা এখন প্রতিমন্ত্রীর লোভে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, জোনায়েদ সাকীকে সংসদে খুঁজে পাওয়া যায় না।

পঞ্চগড়ে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রদল বা ছাত্রলীগের নেতাদের জামিনের প্রসঙ্গ টেনে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁ’\শিয়ারি দেন সারজিস আলম। তিনি বলেন, পুলিশ, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে হাইকোর্টের যেসব বিচারক এখনো মনে মনে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছেন, ভবিষ্যতে তাঁদের প্রত্যেকের নাম পোস্টার করে দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে।

প্রশাসনের কর্মকর্তাদের দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছিল, এখন নেই। বিএনপি আজ আছে, আগামীতে নাও থাকতে পারে। কিন্তু জনগণ থাকবে, রাষ্ট্র থাকবে। তাই কোনো দল বা ব্যক্তির দালাল না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভায় জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)-এর সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari), রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।