ভারতের রাজধানী দিল্লিতে কক’\রোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশটির বিভিন্ন শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় এবার কলকাতা (Kolkata)-তেও মিছিলের আয়োজন করতে চায় সিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার (Anandabazar Patrika)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশ (Kolkata Police)-এর কাছে ইমেইল পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনারকে (অপরাধ দমন) ইমেইল করেন দেদীপ্য গঙ্গোপাধ্যায়। তিনি নিজেকে কক’\রোচ জনতা পার্টির সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
ইমেইলে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কয়ার (College Square) থেকে রাণি রাসমণি রোড (Rani Rashmoni Road) পর্যন্ত একটি মিছিল আয়োজন করতে চায় সিজেপি। সেখানে প্রায় দেড় হাজার মানুষের সমাবেশ হতে পারে বলেও লালবাজারে পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়েছে।
ইমেইল পাওয়ার বিষয়টি কলকাতা পুলিশ স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত মিছিল আয়োজনের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।
সূত্র: আনন্দবাজার অনলাইন


