লঙ্কা প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য ফিল্ডিং বিপর্যয়ের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। মাত্র চার বলের ব্যবধানে তিনটি ক্যাচ হাতছাড়া করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাত থেকে বের করে দেয় জাফনা কিংস (Jaffna Kings)। সেই ভুলের বড় মূল্য দিয়ে শেষ পর্যন্ত গল গ্যালান্টস (Galle Galants)-এর কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরে যায় সাকি’\ব আল হাসানের দল।
ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নামে গল গ্যালান্টস। শুরুতে জাফনার বোলাররা প্রতিপক্ষকে বেশ নিয়ন্ত্রণেই রেখেছিলেন। কিন্তু ইনিংসের ১৭তম ও ১৮তম ওভারে একের পর এক ক্যাচ মিসে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়।
প্রথম ভুলটি করেন সাকি’\ব আল হাসান (Shakib Al Hasan)। ১৭তম ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে আসা একটি সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন তিনি।
এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে সাহান আরাচিগের ক্যাচ ধরতে পারেননি লঙ্কান স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ডিপ মিডউইকেটের দিকে যাওয়া বলের লাইনে ঠিকমতো পৌঁছাতে না পারায় বল সীমানা ছাড়িয়ে চার হয়ে যায়। একই ওভারে আবারও ভেল্লালাগে মোহাম্মদ নেওয়াজের আরেকটি ক্যাচ হাতছাড়া করেন। অর্থাৎ মাত্র চার বলের ব্যবধানে জাফনার ফিল্ডাররা তিনটি নিশ্চিত ক্যাচ মিস করেন।
তবে ভুলের তালিকা এখানেই শেষ হয়নি। সাহান আরাচিগের আরেকটি উঁচু শট লাইটের আলোয় বিভ্রান্ত হয়ে ফেলে দেন ডেভিড ভিসা। পরে নেওয়াজের একটি ক্যাচ ধরলেও সীমানা দড়ি অতিক্রম করে ফেলেন ভেল্লালাগে, ফলে সেটিও কাজে আসেনি।
প্রতিপক্ষের এসব ভুলের পুরো সুবিধাই নেন সাহান আরাচিগে ও মোহাম্মদ নেওয়াজ। ট্রাভিন ম্যাথিউর করা সেই ওভার থেকেই আসে ৩৪ রান। তিনবার জীবন পাওয়া আরাচিগে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন। সেটিই গলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এ ছাড়া ক্রিস লিন ২২ বলে ৪৬ রান এবং মোহাম্মদ নেওয়াজ ২৭ রান যোগ করলে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯৩ রান তোলে গল গ্যালান্টস।
জাফনার হয়ে সাকি’\ব ৩ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া দিলশান মাদুশঙ্কা ও লিজার্ড উইলিয়ামস দুটি করে উইকেট শিকার করেন।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে জাফনার ব্যাটিং। মাত্র ৫০ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৫ উইকেট। চার নম্বরে নামা সাকি’\ব থারিন্দু রত্ননায়েকের প্রথম বলেই বো’\ল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন।
ষষ্ঠ উইকেটে ডেভিড ভিসা ও দুনিথ ভেল্লালাগে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। ১৭.৫ ওভারে ১৩৩ রানেই গু’\টিয়ে যায় জাফনা কিংস।
জাফনার পক্ষে ভেল্লালাগে সর্বোচ্চ ৫৬ এবং ডেভিড ভিসা ২২ রান করেন। গলের হয়ে এহসান মালিঙ্গা ও থারিন্দু রত্ননায়েকে তিনটি করে উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


