ইনকিলাব মঞ্চের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে শহী’\দ ওসমান হাদি (Osman Hadi)-কে আজীবনের জন্য সংগঠনটির মুখপাত্র ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সার্চ কমিটিও ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চ (Inqilab Mancha)-এর সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব হিসেবে ফাতিমা তাসনিম তুমা (Fatima Tasnim Tuma) নির্বাচিত হন। একই সভায় শহী’\দ ওসমান হাদিকে আজীবনের জন্য সংগঠনটির মুখপাত্র ঘোষণা করা হয়।
নির্বাচন-পরবর্তী সময়ে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের (Abdullah Al Jaber), সদস্যসচিব ফাতিমা তাসনিম তুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তও সভায় ঘোষণা করা হয়।
