হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হা’\মলার ঘটনা ঘটেছে। দলটির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের পদযাত্রা ও গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হা’\মলা চালিয়েছেন। এ ঘটনায় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আ’\হত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রায় অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari) এবং সারজিস আলম (Sarjis Alam)-এর গাড়িবহরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর নেতাকর্মীরা অতর্কিত হা’\মলা চালান। তার দাবি, এ ঘটনায় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আ’\হত হন।
তিনি আরও বলেন, হা’\মলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীও আ’\হত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে এনসিপির দাবি, তাদের মিডিয়া টিমের মাইক্রোবাসটিকেও হবিগঞ্জ (Habiganj) জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হা’\মলা চালানো হয়েছে।
