শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে আইনি জটিলতায় পড়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তার বিরুদ্ধে আনন্দপুর থানায় (Anandapur Police Station) অভিযোগ দায়ের করেছেন বিজেপি (Bharatiya Janata Party) নেত্রী কেয়া ঘোষ (Keya Ghosh)। শুধু আনন্দপুর থানা নয়, একাধিক জেলার বিভিন্ন থানাতেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
২৪ জুলাই বিভিন্ন দাবিকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে একজোট হয়ে প্রতিবাদে নেমেছিলেন সাধারণ মানুষ। সেই কর্মসূচিতে শামিল হন শ্রীলেখাও। প্রতিবাদের একপর্যায়ে হাতে একটি পোস্টার নিয়ে ছবি তোলেন তিনি। অভিযোগ উঠেছে, ওই পোস্টারে প্রধানমন্ত্রীর একটি কুরুচিকর ছবি প্রদর্শন করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে আইনি অভিযোগের সূত্রপাত হয়েছে।
