পতিত স্বৈরশাসক শে’\খ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পলাতক আওয়ামী লীগ নেতা শ. ম রেজাউল করিম লন্ডনে একদল প্রবাসী বাংলাদেশির মুখোমুখি হয়ে নাজেহাল হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শে’\খ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ থেকে ভারত হয়ে তিনি লন্ডনে যান।
বুধবার পশ্চিম লন্ডনের এলপোট লান্ড এলাকার আনান সেন্টারের একটি রেস্টুরেন্টে তাকে দেখতে পান ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু (Shafiqul Islam Riblu)। তার নেতৃত্বে ১০ থেকে ১২ জন সেখানে উপস্থিত হন। এ সময় তারা শ. ম রেজাউল করিমকে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন এবং তাকে খু’\নি ও দুর্নীতি’\বাজ বলে সম্বোধন করেন। উপস্থিত ভিডিওতে দেখা যায়, এসব অভিযোগের সময় শ. ম রেজাউল করিম নীরব ছিলেন এবং অসহায়ের মতো তাকিয়ে থাকেন। পরে সেখানে উপস্থিত অন্যদের সহায়তায় তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এর আগে একই স্থান থেকে আত্মরক্ষার জন্য সরে যান পলাতক সাবেক মন্ত্রী হাছান মাহমুদ (Hasan Mahmud)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ. ম রেজাউল করিমকে একের পর এক প্রশ্ন করা হয়। প্রশ্নকারীরা তার বিরুদ্ধে দেশে গু’\ম, খু’\ন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, চৌধুরী আলমের নিখোঁজ হওয়া, শত শত ছাত্র-জনতার হ’\ত্যা এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে লন্ডনে চলে যাওয়ার অভিযোগ তুলে জবাব চান। তবে ভিডিওতে দেখা যায়, শ. ম রেজাউল করিম এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নীরবে বসে থাকেন।
উল্লেখ্য, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে শ. ম রেজাউল করিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


