ঘটনার নেপথ্যে রয়েছে চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তার একটি লিখিত অভিযোগ। তাঁর দাবি, বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)-এর নিজস্ব ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান (Being Human)’-এর জুয়েলারি শোরুম খোলার নাম করে তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
অরুণ গুপ্তার বক্তব্য অনুযায়ী, তাঁকে বিভিন্ন ধরনের প্রলোভন ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তিনি ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি শোরুম খুললে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি এগিয়েছিলেন বলে অভিযোগে জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে নানা মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলিউড অভিনেতা সলমন খান। কোভিডের কঠিন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাঁর ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডও বহুবার আলোচনায় এসেছে। তবে এবার সেই সংস্থাকেই ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতার আশঙ্কা।
‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে উঠেছে গুরুতর আর্থিক প্রতা’\রণার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার সূত্রে স্বয়ং সলমন খান এবং তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রী (Alvira Khan Agnihotri)-কে সমন পাঠিয়েছে চণ্ডীগড়ের আদালত।
অভিযোগকারী অরুণ গুপ্তার দাবি, ব্যবসার সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা মেলেনি। এর পরই তিনি লিখিতভাবে অভিযোগ জানান।
মামলাটি সামনে আসার পর সলমন খানের বহুল পরিচিত মানবসেবামূলক ব্র্যান্ডকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে। এতদিন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ‘বিয়িং হিউম্যান’ এবার আর্থিক প্রতা’\রণার অভিযোগের কারণে আদালতের নজরে এসেছে।
এই মামলার সূত্রেই সলমন খান ও আলভিরা খান অগ্নিহোত্রীকে আদালতে তলব করা হয়েছে। ফলে মানবসেবামূলক পরিচিতির আড়ালে থাকা এই ব্যবসায়িক বিরোধ এখন আইনি পর্যায়ে পৌঁছেছে।


